হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে