মা হারিয়েছেন ভারতীয় সিনেমার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। করোনাকালে বাবাকে হারান তিনি। এর বছর তিনেক পর অভিনেতার মা শান্তি রানী চক্রবর্তীও চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।
আজ শুক্রবার মিঠুনের মায়ের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নানান রকম বিভ্রান্তি তৈরি হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়।
তাই খবরের সত্যতা নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমে নমশি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শোবিজের সব তারকাসহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুন দা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।
যদিও কুণাল-মিঠুনের রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। অতীতে বিভিন্ন সময় একে অপরকে কড়া সমালোচনা করতে ছাড়েননি তাঁরা। তবুও তাঁর এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।
উল্লেখ্য, বর্তমানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। দীর্ঘদিন পর ফের এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনে ফিরেছেন এই অভিনেতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে