পাশাপাশি বিদ্যা সিনহা মিম ও পরীমণি। পরস্পরের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তাঁদের পাশাপাশি দেখে সবাই অবাক। কারণ, পরীর সাবেক স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা সবার জানা। গতকাল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে দেখা যায় মিম ও পরীমণিকে। তাঁদের গলাগলি দেখে সবার মনে প্রশ্ন, তবে কি দ্বন্দ্ব মিটল এ দুই নায়িকার?
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মিম। তিনি জানিয়েছেন, অতীতের সেসব ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি। মিম বলেন, ‘দুই বছর আগে পরীমণি একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই, তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’
মিম জানান, এতে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। সেই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন বলে জানান মিম।
মিম আরও বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল করে, আমার আর কী করার আছে। তাকে ক্ষমা করে দিয়েছি।’
২০২২ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম-রাজ জুটিকে ভালোই গ্রহণ করেছিল দর্শকেরা। সেই সময় শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের তখনকার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। মিমের উদ্দেশে এক ফেসবুক পোস্টে পরীমণির দাবি করেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তাঁর সংসারে সমস্যা হচ্ছে। পরীমণির অভিযোগ ছিল, মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাঁদের সংসারে টানাপোড়েন চলছে।
পরীমণির এমন পোস্টে বিব্রতকর অবস্থায় পড়েন মিম। সিদ্ধান্ত নিয়েছিলেন, শরিফুল রাজের বিপরীতে তিনি আর অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি মিম।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে