একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি।
জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি ........ শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’
বিষয়টি জানতে চাওয়া হলে আজকের পত্রিকাকে মাহি বলেন, ‘আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি, পরে কথা হবে।’
এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাঁদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তাঁরা এগুলোতে জড়িয়ে পড়েছেন।
‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউড অভিষেক মাহির। এরপর ‘পোড়ামন’সহ বেশ কিছু সিনেমায় ব্যবসায়িক সফলতা পেয়েছেন তিনি। তবে পর্দার বাইরে ব্যক্তিজীবন নিয়েই তিনি বেশি থেকেছেন আলোচনায়। সবশেষ তাঁকে দেখা গেছে শাকিব অভিনীত ‘রাজকুমার’ সিনেমায়।
অন্যদিকে, রাজনীতিতেও সরব হয়েছিলেন। সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে নৌকা প্রতীক না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মাহিয়া মাহি।
তবে নায়িকা মাহি আগের মতো করে পর্দায় ফিরতে রীতিমতো মরিয়া। তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। জিমে যাচ্ছেন, নিজেকে নতুন মোড়কে হাজির করতে চাচ্ছেন মাহি। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহি। বলা যায় কামব্যাক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে