
৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে দিনটি উদ্যাপন করবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা স্টার সিনেপ্লেক্সের এই দীর্ঘ পথচলায় বিশেষ সহায়ক হয়েছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকবে সাংবাদিক ও দর্শকদের ঘিরে। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দর্শকদের জন্যও থাকছে বিশেষ উপহার। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সটির মাধ্যমে দেশের সিনেমাপ্রেমী দর্শক বিশ্বমানের সিনেমা হলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নেয় এটি। একটা সময় পর্যন্ত হলিউডের সাম্প্রতিক সিনেমাগুলো বড়পর্দায় দেখার সুযোগ ছিল না বাংলাদেশের দর্শকদের। সেই আক্ষেপ ঘোচায় স্টার সিনেপ্লেক্স। সব মিলিয়ে ধীরে ধীরে স্টার সিনেপ্লেক্স দেশের মানুষের জনপ্রিয় একটি বিনোদনকেন্দ্র হয়ে ওঠে।
২১ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। আমাদের এই মাল্টিপ্লেক্সের যে বিস্তৃতি ঘটেছে, তা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণে। তাঁরা যেন নিরাপদে ও উন্নত পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। আমাদের চেষ্টার পরিধি পর্যায়ক্রমে আরও বাড়বে। শুধু বিদেশি সিনেমা নয়, আমরা চাই দেশে নিয়মিতভাবে ভালো সিনেমা তৈরি হোক, দর্শক তৈরি হোক।’
উল্লেখ্য, বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের ২২টি হল চালু রয়েছে। আরও কিছু শাখার নির্মাণকাজ চলছে। আগামী বছর আরও বেশ কিছু নতুন হল চালু হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে