বলিউডের প্রথম সারির তারকাদের একে অপরের সিনেমায় ক্যামিও যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। করোনা মহামারির পর যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে এক জোট হচ্ছেন বলিউড তারকারা। টালিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখে টালিউড সুপারস্টার জিতের কাছে, এক সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিত আর দেবকে?
প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা, কথাও হল। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন। আমার তো তাতে কোনও সমস্যা নেই।’
তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে এতসঙ্গে হাজির করা যায়, তা হলে সেটা সব থেকে ভালো। জিৎ বললেন, ‘তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো বেশ ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’
এর আগে টালিউডের এই তিন তারকা একে অপরের সঙ্গে পর্দা ভাগ করলেও একসঙ্গে ত্রয়ীকে এখনো দেখা যায়নি। ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি এই তিন তারকাকে ভবিষ্যতে একসঙ্গে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলা সিনেমার দর্শকেরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে