বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে