
২০২১ সালে তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এবার ঘোষণা করা হলো সিনেমাটির মুক্তির তারিখ। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে স্বপ্নে দেখা রাজকন্যা।
সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার মুক্তির তারিখ নিশ্চিত করেন। মানিক বলেন, ‘২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে আগেই প্রযোজক সমিতি থেকে অনুমোদন নিয়েছি। হলের মালিকদের সঙ্গেও কথা বলেছি। সামনের সপ্তাহ থেকে হল বুকিং শুরু করব।’
স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। মুক্তির তারিখ ঘোষণা করা হলেও এখনো আদর ও সালওয়াকে সিনেমার প্রচারে দেখা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও এই সিনেমা নিয়ে কোনো পোস্ট করেননি তাঁরা।

স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৩৪ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩৮ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪২ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে