চলচ্চিত্রে অভিনয়জীবনের ৩১ বছর পূর্ণ করে ৩২-এ পা দিলেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে জগতে অভিষেক হয় তাঁর। তারও আগে তাঁর চাচা আবু হাসান খানের (প্রয়াত) অনুপ্রেরণায় ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নেন আমিন। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু হয়। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায় অবুঝ দুটি মন। প্রথম সিনেমা মুক্তির আগেই আমিন খান চুক্তিবদ্ধ হয়েছিলেন বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমায়। আমিনের তৃতীয় সিনেমা এফ আই মানিকের ‘বীর সন্তান’।
দীর্ঘ ক্যারিয়ারে আমিন খানের নায়িকা হয়েছেন চাঁদনী, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকে। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্র নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।
আমিন খান বলেন, ‘বাবা-মায়ের পর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার চাচা আবু হাসান খানের প্রতি। তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি; কারণ, তাঁর প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। আমি কৃতজ্ঞ বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে