
প্রায় ৯ মাস আগে শেষ হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত বিচারকাজ। বিচারকদের সুপারিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা পড়ার পরও ঘোষণা করা হচ্ছিল না, কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে সেই ঘোষণা এল। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ ২৮ বিভাগে বিজয়ী শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেরা নির্মাতা, সেরা অভিনেতাসহ সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। আর সেরা পরিচালকসহ চারটি পুরস্কার জিতেছে খন্দকার সুমনের ‘সাঁতাও’।
এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। এই সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন।
নিজের প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। আর সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলছেন আইনুন নাহার পুতুল। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার জন্য খল চরিত্রে সেরা হয়েছেন আশীষ খন্দকার। শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’র দুই অভিনেতা মো. লিয়ন ও আরিফ হাসান জিতেছেন সেরা শিশুশিল্পীর পুরস্কার। আর কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম।
যাঁরা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার:
আজীবন সম্মাননা: চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
সেরা সিনেমা: সাঁতাও (পরিচালক খন্দকার সুমন)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: মরিয়ম (পরিচালক চৈত্রালী সমদ্দার)
সেরা প্রামাণ্য চলচ্চিত্র: লীলাবতী নাগ: দ্য রেবেল (পরিচালক এলিজা বিনতে এলাহী)
সেরা অভিনেতা: আফরান নিশো (সুড়ঙ্গ)
সেরা অভিনেত্রী: আইনুন পুতুল (সাঁতাও)
সেরা পার্শ্ব অভিনেতা: মনির আহাম্মেদ শাকিল (সুড়ঙ্গ)
সেরা পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)
সেরা খল অভিনেতা: আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)
সেরা কৌতুক অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)
সেরা শিশুশিল্পী: মো: লিয়ন (আম কাঁঠালের ছুটি)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান আনাইরা খান (আম কাঁঠালের ছুটি)
সেরা সংগীত পরিচালক: ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)
সেরা নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (লাল শাড়ি)
সেরা গায়ক: বালাম (গান ‘ও প্রিয়তমা’, সিনেমা ‘প্রিয়তমা’)
সেরা গায়িকা: অবন্তী দেব সিথি (গান ‘গোটা পৃথিবীতে খুঁজো’, সিনেমা ‘সুড়ঙ্গ’)
সেরা গীতিকার: সোমেস্বর অলি (গান ‘ঈশ্বর’, সিনেমা ‘প্রিয়তমা’)
সেরা সুরকার: প্রিন্স মাহমুদ (গান ‘ঈশ্বর’, সিনেমা ‘প্রিয়তমা’)
সেরা কাহিনিকার: ফারুক হোসেন (প্রিয়তমা)
সেরা চিত্রনাট্যকার: নিয়ামুল মুক্তা (রক্তজবা)
সেরা সংলাপ রচয়িতা: রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
সেরা সম্পাদক: সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)
সেরা শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম (সুড়ঙ্গ)
সেরা চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (সুড়ঙ্গ)
সেরা শব্দগ্রাহক: সুজন মাহমুদ (সাঁতাও)
সেরা পোশাক ও সাজসজ্জা: বিথী আফরিন (সুড়ঙ্গ)
সেরা মেকআপম্যান: সবুজ (প্রিয়তমা)

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৩ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২৬ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩০ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে