শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ ও ‘রাজকুমার’র ‘বরবাদ’ এবং ‘মা’ গানের সুর-সংগীত করে সিনেমা প্রেমীদের কাছে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। তাঁর তিনটি গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার প্রিন্স মাহমুদ কাজ করছেন সিয়াম আহমেদের ‘জংলি’ প্রজেক্ট। সিনেমাটির চারটি গানেরই সংগীত পরিচালনা করছেন তিনি।
বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক এম রাহিম। তিনি বলেন, ‘আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। প্রিন্স ভাই আমাদের কিংবদন্তি। জংলি সিনেমার সবগুলো গান তিনিই করেছেন। এবং গানগুলো এত ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস।’
এ বিষয়ে প্রিন্স মাহমুদ জানান, একই সিনেমার সব গানের দায়িত্ব এর আগে নেননি তিনি। এটাও একটা ভালো অভিজ্ঞতা।
‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে আছেন শবনম বুবলী। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে