
ওপার বাংলায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী। চলতি মাসেই মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’। এ ছাড়া, আগামী জানুয়ারিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’।
প্রতিম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
চালচিত্র সিনেমায় আরও আছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে আসবে মানসী সিনহার ‘৫নং স্বপ্নময় লেন’। এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারিন জাহান। এটি তারিনের দ্বিতীয় টালিউড সিনেমা।
এদিকে, থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ফেলুবক্সী বানিয়েছেন দেবরাজ সিনহা। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। যেকোনো রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ।
ফেলুবক্সী সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই ফেলুবক্সীর সঙ্গে জড়িত হওয়া।’
সোহম-পরীমণি ছাড়া ফেলুবক্সী সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। গত শুক্রবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। সিনেমার প্রচারে যোগ দিতে ভারতে যাওয়ার ইচ্ছা আছে পরীমণির। তবে ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা। এর আগেও ভিসা জটিলতায় তিনি সিনেমার প্রচারে থাকতে পারেননি ফেলুবক্সী টিমের সঙ্গে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে