প্রায় সাড়ে সাত মাস পর গত মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন লাইট, ক্যামেরা, অ্যাকশনে। তবে এখন থেকে আর বছরজুড়ে কাজ করতে চান না অপূর্ব। মাঝে মাঝে বিরতি নিয়ে সময় দিতে চান নিজেকে।
দেশে ফিরে ইতিমধ্যেই অপূর্ব শেষ করেছেন ‘তোমাকে চাই’ নামের একটি নাটকের শুটিং। এখন ব্যস্ত জাকারিয়া সৌখিনের নাটক ‘মায়া পাখি’ নিয়ে। এই নাটকে অপূর্বর সঙ্গে আছেন নতুন প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহা। এর আগে এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিন বানিয়েছেন ‘মন দুয়ারি’ ও ‘মেঘবালিকা’ নামের দুটি নাটক। দুটোই দর্শকপ্রিয়তা পেয়েছে। তাই মায়া পাখি নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকবে বলেই আশা করছেন অপূর্ব। অভিনেতা বলেন, ‘যখন দর্শক কোনো কাজের প্রতি ভালোবাসা দেখায়, তখন আমাদের চিন্তাটা বেড়ে যায়। পরের কাজটি দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে পারব কি না সেই চিন্তায় আছি। তবে আমার জন্য দর্শকদের একটা মায়া কাজ করে। তাদের ভালোবাসা আমি ফিল করতে পারি। আমার মনে হয়, ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাব, তাদের মন জয় করতে পারব।’
দর্শকের আগ্রহ ধরে রাখতে এখনই নতুন নাটকের গল্প ও চরিত্র নিয়ে কিছু বলতে চান না অপূর্ব। শুধু জানালেন, সবাই মিলে একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছেন।
মায়া পাখির শুটিং শেষ করে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের সিকুয়েলের জন্য প্রস্তুতি নেবেন অপূর্ব। গত সিজনের মতো এবারও সিরিজটি পরিচালনা করবেন শিহাব শাহীন। অপূর্ব জানান, এখন চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। এ ছাড়া কথা চলছে টালিউডের ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েল নিয়েও। শিগগিরই এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানালেন অভিনেতা। প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র দিয়ে গত বছর টালিউডে অভিষেক হয় অপূর্বর।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূ্র্ব। সেখানে থাকেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা। অপূর্ব জানিয়েছেন কাজের ফাঁকে নিজেকে সময় দিতেই এই বিরতি। তিনি বলেন, ‘মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়। দেশে ফিরে আবার কাজ শুরু করেছি। সামনে আবার হয়তো বিরতিতে যাব। এখন তো বয়স বাড়ছে। আগে যেভাবে ছোটাছুটি করে কাজ করতাম, সেটা এখন কঠিন। এ ছাড়া আমার ব্যাক পেইনের একটা সমস্যা আছে। সেটাও মাথায় রাখতে হয়। অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে ডাক্তারের নিষেধ আছে। এখন তাই বুঝেশুনে কাজ করতে হয়।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে