
ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। ঈদ এলেই দেখা যায় সিনেমা মুক্তির প্রতিযোগিতা। শুধু মুক্তি নয়, এখন সিনেমা তৈরিও হচ্ছে দুই ঈদকে কেন্দ্র করে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তাই সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, তাহলে কি ঈদ ছাড়া সিনেমা হবে না?
চলতি বছরের প্রথম ছয় মাসে মুক্তি পেয়েছে ২২টি সিনেমা। যার মধ্যে ১২টিই মুক্তি পেয়েছে দুই ঈদে। কোরবানির ঈদ শেষ হতেই আগামী বছরের রোজার ঈদের জন্য সিনেমা নির্মাণে মনোযোগী হচ্ছেন নির্মাতারা। ইতিমধ্যে দুই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
রোজার ঈদকে টার্গেট করে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। অন্যদিকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘দম’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন রেদওয়ান রনি। এটিও রোজার ঈদে মুক্তির ঘোষণা এসেছে। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমা আসবে একই ঈদে।
নির্মাতাদের এমন ঘোষণায় খুশি নন ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ফেসবুকে এই নির্মাতা লিখেছেন, ‘যা যা সিনেমার ঘোষণা আসছে, হয় এই ঈদ, না হয় সেই ঈদ। ঈদ ছাড়া কি সিনেমা হবে না?’
যদিও গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছিল গত বছরের রোজার ঈদে। এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ঈদেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে তৈরি এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম প্রমুখ।
মূলত ঈদের সময় দর্শক সমাগম বেশি থাকায় এ উৎসবে সিনেমা মুক্তি দিতে চান নির্মাতা। সিনেপ্লেক্সে গুটি কয়েক শো পেলেও খুশি তাঁরা। তবে সিনেমা হলের মালিকেরা চান, বছরজুড়ে নিয়মিত মুক্তি পাক ভালো মানের সিনেমা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারাও অভিযোগ করছেন, নিয়মিত সিনেমা মুক্তি না পাওয়ায় বছরের বেশির ভাগ সময় সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হন মালিকেরা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৮ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩১ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩৫ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে