রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমায় বিনোদিনী চরিত্রে হাজির হয়েছেন রুক্মিণী মৈত্র। কিছুদিন আগেই এই অভিনেত্রীর বিনোদিনী লুক প্রকাশ করা হয়। বিনোদিনী রূপে রুক্মিণীর লুক মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এ নিয়ে ফেসবুকে সমালোচনাও করেছেন তিনি। এবার ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্রের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী।
বিনোদিনীর লুক নিয়ে সম্প্রতি ‘আজকাল ডট ইন’-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘রুক্মিণী মৈত্রকে আমি একটুও হিংসা করি না। ফুটফুটে বাচ্চা মেয়ে। ওর প্রেমিক দেব অধিকারীকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। কারণ দেব পয়সা দিচ্ছে, আর এতে ওর কী করার আছে। এই চরিত্রে যোগ্য অভিনেতা থাকতেও যাকে বিনোদিনী মানাচ্ছে না তাঁকে জোর করে প্রস্থেটিক মেকআপ করিয়ে বিনোদিনী বানাতে হবে?’
শ্রীলেখার কথায়, ‘আমাকে নিতে হবে না, অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন, ওকেতো নেওয়াই যেত। ওই আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী, ওকে নিলে যেটুকু সমালোচনা করেছি, সেটুকুও করতাম না। আর তাতে সত্যিই বাংলা ছবির পাশে দাঁড়ানো হতো।’
শ্রীলেখা জানিয়েছেন, তাঁর ভালো লাগেনি, তাই সমালোচনা করেছেন। কটাক্ষ কিংবা নিন্দা করেননি।
বিনোদিনী রূপে রুক্মিণীর লুক প্রকাশ করার পরেই ফেসবুকে শ্রীলেখা প্রশ্ন তোলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজুয়াল প্রশ্ন। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য।’ সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘এমনিতেই শত্রুর অভাব নেই তাই ব্যক্তিগতভাবে নেবেন না।’
শ্রীলেখার ‘রোগা বিনোদিনী’ মন্তব্যের জবাব দিয়েছেন ‘একটি নটীর উপাখ্যান’ সিনেমাটির অন্যতম প্রযোজক অরিত্র দাস। ফেসবুকে তিনি লেখেন, যিনি রোগা বিনোদিনী নিয়ে খুব চিন্তিত, তাঁর উদ্দেশে আমাদের একটাই বক্তব্য—এর আগে যারা পর্দায় বিনোদিনী হয়েছেন, দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনী। এরা কি কেউ মোটা ছিলেন? সঙ্গে অরিত্রর সংযোজন ভগৎ সিং কি অজয় দেবগনের মতো দেখতে? নাকি ঝাঁসির রানি লক্ষ্মীবাই কঙ্গনার মতো? সুশান্ত সিং কি ধোনির মতো দেখতে? শাশ্বত চট্টোপাধ্যায় কি ঋত্বিক ঘটকের মতো দেখতে? অরুন্ধতী দেবী কি ভগিনী নিবেদিতার মতো দেখতে? আর কত নাম নেব?
শ্রীলেখার সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অরিত্র। প্রযোজক অরিত্রর সেই পোস্টের জবাবে শ্রীলেখা সাফাই গেয়ে পাল্টা লেখেন, তিনি কাউকে অপমান করতে এমন কথা লেখেননি, তবে সাফ জানান, সমালোচনা আর অপমান এক জিনিস নয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে