ঢাকা: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। নানি সুচিত্রা ও মা মুনুমনের খ্যাতির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে তিনি মুগ্ধ করেছেন বাংলা সিনেমার দর্শক। গেল কয়েক বছর ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে মুখরোচক নানা সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। তবে এবার তিনি আলোচনায় খোলামেলা ছবি নিয়ে।
ক্যামেরা নিয়ে আলোচনায় কলকাতার ফটোগ্রাফার তথাগত ঘোষ। সুন্দরী নায়িকারা তাঁর ক্যামেরা সঙ্গিনী। কিছু দিন আগেই বিকিনি পোশাকে প্রিয়াংকা সরকার ধরা দিয়েছিলেন এই চিত্রগ্রাহকের ক্যামেরায়। প্রিয়াংকার সেসব ছবি মুহূর্তেই ভাইরাল। নির্বাচন শেষ হতেই সাংসদ নুসরাতকে সাহসী পোশাকে দেখা গিয়েছিল তাও এই তথাগতর ক্যামেরাতেই। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছে রাইমা সেনকে নিয়ে। এই ছবিও তুলেছেন তথাগত। প্রিয়াংকা-তথাগতর ‘বিশেষ রসায়ন’ অনেক দিন ধরেই আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে সকল আলোচনাকে ছাপিয়ে রাইমার মন্তব্য। একহাত নিয়েছেন সমালোচনাকারীদের। তথাগতর ক্যামেরায় রাইমার ২ ছবি তুমুল আলোড়ন তুলেছিল। একটিতে তিনি শুধুই সাদা টি-শার্ট পরা। আরেকটিতে সুচিত্রা সেনের নাতনি যেন ‘মৎস্য কন্যা’। ৪১ বছর বয়সে রাইমার এই সাহসী পোষাকে ফটোশ্যুট নিয়ে চলছে বিতর্ক। নোংরা অশ্লীল কটাক্ষেরও মুখে পড়েছেন রাইমা। তিনিও চুপ থাকার পাত্রী নন, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না সেটা জানিয়ে দিয়েছেন।
রাইমা বললেন, ‘মানুষের শালীনতা বোধে আঘাত দেওয়া ছবি তুলতে আমার কোনও অসুবিধা নেই। কারণ আমি লজ্জা পাই না।’ তা ছাড়া তিনি মনে করেন, ছবিগুলি ততটাও ‘সাহসী’ নয়। জানালেন, এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাকে ছবি তুলেছেন তিনি। এটা তাঁর কাছে কিছুই নয়।
চল্লিশ পেরিয়ে আজও সিঙ্গেল তিনি। ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে কাজ করেছেন, শীঘ্রই আনুশকা শর্মা প্রযোজিত ছবি ‘মাই’ -তেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে রাইমাকে শেষ দেখা গিয়েছে ‘হ্যালো ৩’ তে। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে হইচই-এর সিরিজ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে