গত বছরের শেষদিকে ঘোষণা এসেছিল দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে আবারও সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। ‘টেক্কা’ নামের এই সিনেমায় দেবের সঙ্গে আরও থাকছেন স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ এক ঝাঁক তারকা। সংগীত পরিচালনা করার কথা অনুপম রায়ের। তবে শেষ পর্যন্ত সৃজিতের টেক্কা থেকে সরে দাঁড়ালেন অনুপম। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম নিজেই। তাঁর পরিবর্তে সংগীতের দায়িত্ব পালন করবেন রণজয় ভট্টাচার্য।
সৃজিত মুখার্জির অনেক সিনেমায় সংগীত করেছেন অনুপম। উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। তবে এবার বাজেটের কারণে সৃজিতের সিনেমায় গান করছেন না তিনি। অনুপম বলেন, ‘সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই।’
টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ানোয় মন খারাপ নেই অনুপমের। জানলেন এ রকম ঘটতেই পারে। রণজয়কে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম।
এই প্রথম সৃজিত মুখার্জির কোনো সিনেমায় সংগীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সৃজিত মুখার্জির সিনেমার গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম ওঁর সঙ্গে কাজ করব। ফলে, প্রচণ্ড উত্তেজিত।’
ভারতের লোকসভা নির্বাচনের আগেই শেষ হয়েছে টেক্কা সিনেমার প্রথম ভাগের শুটিং। এই সিনেমার কাজ পুরো শেষ না করেই সৃজিত শুরু করেছেন ‘সত্যি বলতে কিছু নেই’ নামের আরেক সিনেমার শুটিং। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ হলে সৃজিত শুরু করবেন টেক্কা সিনেমার দ্বিতীয় পর্বের শুটিংয়ে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে