চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পুরস্কার নিতে। কিন্তু তার বদলে হাতে জুটল হাতকড়া। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে স্প্যানিশ তারকা অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারার সঙ্গে। হলিউড রিপোর্টার জানিয়েছে, যৌন হেনস্তার অভিযোগে স্প্যানিশ অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারাকে গ্রেপ্তার করেছে ভেনিস পুলিশ। ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা তরুণ অভিনেতার পুরস্কার নিতে ইতালির ভেনিসে অবস্থান করছিলেন তিনি।
ফ্রান্সে থাকাকালীন তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক ওয়ারেন্ট জারি করা হয়েছিল। শেষমেশ চলচ্চিত্র উৎসব থেকে গ্রেপ্তার করা হয় জনপ্রিয় তারকাকে। ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা তরুণ অভিনেতার সম্মাননা পাওয়ার কথা ছিল তাঁর।
গ্যাব্রিয়েলের গ্রেপ্তারের পর ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতি জানিয়েছে, ‘স্প্যানিশ অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারার গ্রেপ্তার হওয়ার সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবের কোনো সংযোগ নেয়।’
নর্ডিক সিরিজ ‘স্কাম’-এর স্প্যানিশ সংস্করণের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন গ্যাব্রিয়েল। ‘মাই ফল্ট’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এতে সহ-অভিনেত্রী নিকোল ওয়ালেসের সঙ্গে পর্দায় তাঁর রসায়ন নিয়ে বেশ জল্পনা হয়। প্রথম সিনেমার সাফল্যের পর ইতিমধ্যেই এর দ্বিতীয় ও তৃতীয় পর্বের ঘোষণা করেছেন নির্মাতারা। তবে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তারের পর ফ্র্যাঞ্চাইজিতে গ্যাব্রিয়েলের জায়গা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হলিউডের রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ধর্মঘটের মধ্যেই গত ৩০ আগস্ট শুরু হয় এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। ৯ সেপ্টেম্বর এবারের ৮০তম উৎসবের পর্দা নামবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে