পূজায় মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ছবি ‘বাজি’। ভারতের পাশাপাশি বাংলাদেশের হলেও দেখা গেছে ছবিটি। এরইমধ্যে প্রকাশ্যে এল জিতের পরবর্তী ছবি ‘রাবণ’-এর ফার্স্টলুক। যেখানে একেবারে নতুন রূপে দেখা গেছে টালিউড সুপারস্টার জিতকে।
লাল চোখে কুটিল হাসি। একটি ভুরুর মাঝে কাটা দাগ। ‘রাবণ’ অবতারে চমকে দিয়েছেন জিৎ। ফার্স্টলুকের পর এবার রাবণের শুটিং ফ্লোর থেকে একেবারে অ্যাকশন-প্য়াকড ছবি পোস্ট করলেন তিনি।
নতুন ছবিতে কালো রঙের পোশাকে অ্যাকশন মুডে দাঁড়িয়ে জিৎ। তাঁর দিকে ধেয়ে আসছে একের পর এক তির। এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অ্যাকশনই কথা বলবে!’
ছবির নাম ‘রাবণ’ হলেও এটি কোনো ঐতিহাসিক ছবি নয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটেই সাজানো হয়েছে ছবির গল্প। রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে নামটি। জিতের সঙ্গে এ ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৬ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৬ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে