ঢাকা: ভালোবেসে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান ও নিখিল জৈন। ধর্ম আলাদা, কিন্তু তা বাধা হয়ে দাঁড়ায়নি এই জুটির প্রেমকাহিনিতে। এরপর রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেই তুরস্কে জমকালো বিয়ে করেছিলেন এই জুটি। তবে বছর যেতে না–যেতেই প্রেম ও বিয়ের এমন পরিণতি হবে! কে জানত?
১৯ জুন নুসরাত-নিখিলের বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। তবে দুজন আছেন দুই মেরুতে। চলতি বছরের শুরু থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দাম্পত্য বিচ্ছেদের পাশাপাশি যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে। সেই গুঞ্জন সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে গেছে। গত সপ্তাহেই প্রকাশ্যে আসে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত। ভারতীয় অনেক গণমাধ্যম দাবি করছে নুসরাত ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা।

এই গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া- সর্বত্রই চলছে নানা কাটাছেঁড়া। তবে এই গুঞ্জন নিয়ে মুখ খুলছেন না নুসরাত জাহান। অথচ ইনস্টাগ্রামে একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে চলেছেন তৃণমূল সাংসদ। কেন নীরব নুসরাত? কেন নিজের অবস্থান স্পষ্ট করছেন না তিনি? যেখানে নিখিল খুব পরিষ্কারভাবে নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, ‘ছয় মাস ধরে আলাদা নুসরাতের থেকে। তাই ওই সন্তান তাঁর নয়।’
নিখিল জৈনকে নিয়ে মুখ খুলেছেন নুসরাতও, বললেন, ওটা নাকি বিয়ে নয়! বুধবার নিখিলের সঙ্গে বিচ্ছেদের চর্চা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন। তিনি বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তার ওপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে, সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়।’
আইনের চোখে এটা বিয়েই নয়, বরং একটা রিলেশনশিপ বা বলা যায় লিভ ইন রিলেশনশিপ। তাই ডিভোর্সের প্রশ্নটাই ওঠে না। আমরা বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছি। তবে আমি এই নিয়ে কিছু বলতে চাইনি। কারণ আমার ব্যক্তিগত জীবনটা আমি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই আমি কী করছি, সেটা ওই বিচ্ছেদের ওপর ভিত্তি করে নির্ভরশীল নয়। আমাকে নিয়ে সংবাদমাধ্যমের বা অন্য যে কারোর প্রশ্ন তোলাটা সাজে না। এই বিয়েটা আইনসম্মত নয়, বৈধ এবং কার্যকর নয়।
নুসরাত জাহান, অভিনেত্রী
২০১৯ সালের ১৯ ও ২০ জুন তুরস্কে রীতি মেনে বিয়ের পর্ব (যদিও নুসরাত এই বিয়ে অস্বীকার করলেন) সেরেছিলেন নুসরাত-নিখিল। কলকাতার এক সাত তারা হোটেলে বসেছিল এই জুটির গ্র্যান্ড রিসেপশন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে