আবারও আলোচনায় ‘বাহুবলী’। পর্দায় ফিরে এসেছে এই মহাকাব্যিক আখ্যান। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী দ্য কনক্লুশন’ দুই পর্ব একসঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘বাহুবলী দ্য এপিক’। গতকাল ভারতের হলে মুক্তি পেয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট দৈর্ঘ্যের বাহুবলী দ্য এপিক। নতুন করে বাহুবলী নিয়ে এই উন্মাদনার মধ্যে আরও এক ঘোষণা দিলেন পরিচালক এস এস রাজামৌলি।
বাহুবলীর রি-রিলিজ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে একত্র হন পরিচালক রাজামৌলি, অভিনেতা প্রভাস ও রানা দগ্গুবতি। সেখানেই রাজামৌলি নিশ্চিত করলেন, বাহুবলীর গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা। নাম ‘বাহুবলী দ্য এটারনাল ওয়ার’।
রাজামৌলি জানান, আড়াই বছর ধরে তৈরি হচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমাটি। বাহুবলী ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় মাপে ছড়িয়ে দিতে চেয়েছিলেন প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা। তাই এই উদ্যোগ। মহেশ বাবুকে নিয়ে এখন নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রাজামৌলি। তাই বাহুবলীর থ্রিডি অ্যানিমেশনটি পরিচালনা করছেন ঈশান শুক্লা।
থ্রিডি অ্যানিমেশন সিনেমা বাহুবলী দ্য এটারনাল ওয়ার তৈরি করতে খরচ হয়েছে ১২০ কোটি রুপি। এস এস রাজামৌলির মুখ থেকে এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেন বাহুবলী তারকা প্রভাস। বলেন, ‘১২০ কোটি! আমাদের বাহুবলীর প্রথম পর্বের প্রাথমিক বাজেট ছিল এটা।’ যদিও পরে বাজেট বেড়ে দাঁড়ায় ১৮০ কোটি রুপি।
তবে এই থ্রিডি অ্যানিমেশন সিনেমাকে বাহুবলীর তৃতীয় পর্ব বলা উচিত হবে না। কারণ, বাহুবলীর তৃতীয় পর্বের জন্য আলাদাভাবে পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রজেক্টটি নিয়ে কাজ করবেন পরিচালক রাজামৌলি। তিনি জানিয়েছেন, এই অ্যানিমেশন সিনেমায় পুরোনো চরিত্রদেরই এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া হবে। রাজামৌলি বলেন, ‘আমরা আগেই আমাজনে বাহুবলীর একটি টুডি অ্যানিমেশন শো করেছিলাম। এবার হবে থ্রিডি, যেখানে দর্শকেরা প্রিয় চরিত্রদের দেখতে পাবে নতুন এক গল্পে।’
তবে কবে মুক্তি পাবে বাহুবলী দ্য এটারনাল ওয়ার, সে ঘোষণা আসেনি এখনো। সদ্য মুক্তি পাওয়া বাহুবলী দ্য এপিকের বিরতিতে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমাটির টিজার।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে