
২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত করে কিছু বলছিলেন না। অবশেষে গতকাল নতুন পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হলো, কোরবানির ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এশা মার্ডার।
গত বছর প্রকাশিত এশা মার্ডার সিনেমার টিজারে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে মিশনে নামে পুলিশ কর্মকর্তা লিনা। সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা লিনার ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। অন্যান্য চরিত্রে আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে