
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’
গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’
আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’
ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে