প্রতিনিয়ত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল। মাত্রাতিরিক্ত এই মূল্যবৃদ্ধিতে হতাশ দেশের অনেকে। তাঁদের একজন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।
ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।’
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন অভিনয়ে নিয়মিত নন। রাজধানীর আফতাবনগরে ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে বাড়ার ব্যাপারটি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি।
এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে সানী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই বাধ্য হয়েই লিখলাম। আমার পরিবারের জন্য কখনো হিসাব করে বাজার করতে হয়নি, কিন্তু এখন করতে হচ্ছে।’
সানী আরও বলেন, ‘রেস্টুরেন্ট ব্যবসা যেহেতু আছে, প্রায় প্রতিদিনই তো বাজারে যেতে হয়। একেকটা পণ্যের দাম ডাবল হয়ে গেছে। ইচ্ছা করলেও তো কাস্টমারদের ওপর তা চাপাতে পারি না। কিন্তু এভাবে আর কত দিন।’
ওমর সানীর এই ভাবনার সঙ্গে একমত প্রকাশ করছেন অধিকাংশ নেটিজেন। একজন লিখেছেন, ‘ভাই অনেক কষ্ট হচ্ছে চলতে। না পারছি বলতে। না পারছি চুপ করে থাকতে।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার মতো মানুষ সাধারণ মানুষের বিষয়টা অনুভব করতে পারছেন—এই ভেবে ভালো লাগছে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে