কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মাসুদ পথিক। ‘বক: দ্য সোল অব ন্যাচার’ শিরোনামের সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। মাসুদ পথিকের লেখা ‘তেঁতুল গাছ’ গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শামীম আহমেদ।
কবিতা ও চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খোঁজেন নির্মাতা মাসুদ পথিক। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ করে ছয়টি বিভাগে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দ্বিতীয় চলচ্চিত্র করেছেন শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে ‘মায়া’। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলে।
মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রতন দেব। এ ছাড়া অভিনয়ে আছেন রুনা খান, রতন দেব, আব্রাহাম তামিম, ইলিনা শাম্মি, সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী প্রমুখ।
মাসুদ পথিক বলেন, ‘এই সিনেমায় তেমন গান যাবে না। তবুও একটা টাইটেল গান রাখা হচ্ছে। তেঁতুল গাছ, গানটি অনেকটায় প্রকৃতির ভেতর মানুষের সংগ্রামী জীবনের লড়াই ও প্রেমের।’
‘ছবিতে রতন দেব (সরুজ দেওয়ান) তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রুনা খান। দুই শিশুশিল্পীও অভিনয় করবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে। কবিতা থেকে গল্প তৈরি করে পরাবাস্তব ও বাস্তবের যোগসূত্র করার চেষ্টা করছি।’ যোগ করেন মাসুদ পথিক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে