
নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে। তবে অভিজ্ঞতা একবারেই সুখকর হয়নি। ১ লাখ ২৩ হাজার টাকায় গরু বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু রইস উদ্দিন হাতে পেয়েছিলেন জাল নোট। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রইস উদ্দিন। তাঁর কান্না অনেকের মতো অপু বিশ্বাসেরও চোখ ভিজিয়েছিল।
দরিদ্র রইস উদ্দিনের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন অপু বিশ্বাস। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে পাঠান পবিত্র ওমরাহ পালন করতে। অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন তিনি। সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে অপু বিশ্বাসকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান রইস। সেই আমন্ত্রণ রেখেছেন অভিনেত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় রইস উদ্দিনের গ্রামের বাড়িতে পৌঁছান অপু বিশ্বাস। এ সময় চিত্রনায়িকাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। ফেসবুক পেজে লাইভ করে বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, গ্রামের সরু রাস্তা ধরে অনেকটা পথ হেঁটে রইস উদ্দিনের বাড়ি পৌঁছান অপু। তাঁর বাড়ির উঠানে বসে গল্প করেন।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনাকে বাবার সমতুল্য মনে করি। আমার মা-বাবা পৃথিবীতে নেই। যখনই আমার মা-বাবার বয়সী কাউকে কোনো সমস্যায় পড়তে দেখি, তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। চিন্তা করি না তিনি কোন ধর্মের। আমার মা-বাবা বেঁচে থাকলে যে দায়িত্ব পালন করতাম, সেটাই চেষ্টা করেছি।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘উনার ঘটনাটা জানার পর যোগাযোগ করি, উনি কী চান। তারপরের ঘটনা সবাই জানেন। আজকে মূলত এসেছি উনার সঙ্গে দেখা করতে। উনি ওমরাহ করে এসেছেন। আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করেছেন। একজন মা হিসেবে সব সময় চাই, সকলের দোয়ায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে