অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। আজ দুপুরে তাঁর ফেসবুকে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে পোস্ট করেছেন তিনি।
ওমর সানী লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে, প্রায় ৮০% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাই নি যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’
এ বিষয়ে আজকের পত্রিকা ওমর সানী বলেন, ‘ইদানীং অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি। যেখানে আবার দেশের বাইরের অনেক তারকাদের হাত থেকেও পুরস্কার নিতে দেখি। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই আমার আর মৌসুমীর দাওয়াত ছিল, অনেকগুলোতে সরাসরি টাকার অফারও ছিল। কিন্তু আমরা দুজনের কেউই যাইনি। কারণ এসব অনুষ্ঠানে টাকার বিনিময়ে লাইন ধরে পুরস্কার বিতরণ করা হয়।’
ওমর সানী আরও বলেন, ‘যোগ্যতার বিচার না করে অ্যাওয়ার্ড বিতরণের সংস্কৃতি আমাদের নবাগত অভিনেতা–অভিনেত্রীদের অহংকারী করে তুলছে। আমাদের এটা থেকে বের হতে হবে। সম্মাননা আমি কেন নিচ্ছি, আমার অবদান বা অংশগ্রহণ এতে কি বিষয়টি তারকাদের মাথায় রাখতে হবে।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে