ছোটবেলায় আমি ঘুমাতাম মা পাহারা দিত। এখন মা ঘুমায়, আমি মায়ের দিকে অপলক চেয়ে থাকি। পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটাকে ভালোবাসবেন, তাঁকে চাইলেও সহজে বারবার ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটা বলতে পারবেন না, বলার প্রয়োজনও পড়ে না। এই যেমন মাকে অনেক দিন বলা হয়নি, ‘তুমি কি জানো, তুমি আমার কলিজার টুকরা? একদমই জানো না। জানলে এত বকাঝকা করতা না সারাদিন।’
বাসায় আছি। খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করব। নিজের টুকটাক কাজ ছাড়া এখন মাকেই সময় দেওয়া হচ্ছে। মায়ের সঙ্গে সময় কাটাতে কাটাতে মনে হলো মাকে নিয়ে কিছু লিখি। বিশ্ব মা দিবসেই কেন শুধু মাকে নিয়ে বলব। আজ না হয় কিছু কথা বললাম। খুব তাড়না হচ্ছে মাকে নিয়ে কিছু বলি। মা যখন কাজে ব্যস্ত, আমি লুকিয়ে লুকিয়ে মাকে দেখি। মাকে খুব দেখতে ইচ্ছে করে। লুকিয়ে দেখি কারণ, যদি দেখে ফেলেন তাঁর দিকে তাকিয়ে আছি, তাহলে ধমক দেবেন। আমি কিন্তু এখনো প্রচুর বকাঝকা খাই। মায়ের বকা কে না খায়! আমারও এখনো প্রচুর বকা খাওয়া হয়। বিশেষ করে কোনো অনিয়ম করলে। যেমন ধরুন, সময় মতন না খাওয়া কিংবা রাত জাগা। ঘুমানোর আগে খোঁজ নিয়ে যাবেন আমি বিছানায় গেলাম কি-না। তবে ইদানীং বেশি বকা খাচ্ছি পারিবারিক ব্যবসায় না বসার কারণে। পরিবার থেকে সবাই চাচ্ছেন, আমি যেন ব্যবসায় থিতু হই। পরিবারের এই ভাবনার কারণও আছে। সিনেমার অস্থিরতার খবর যখন তাদের কানে যায়। তখন তো ভেবে অস্থির হন যে, ছেলের ভবিষ্যৎ কী!
আমাকে আরেকটা প্রশ্নের মুখে পড়তে হয়—বিয়ে করছি কবে! তবে এই চাপ আমার পরিবার থেকে খুব একটা নেই। মা এখনো মনে করেন, আমি বড় হইনি। হা হা হা। মায়ের কথা—‘ব্যবসায় বসো, সেটেল হও।’
আগে বিভিন্ন গণমাধ্যম এত লেখালেখি করত আমার বিয়ে নিয়ে যে, পরিবারও জোর জবরদস্তি শুরু করেছিল। কিন্তু এখন আপাতত সেই চাপ নেই। অনেক ধরনের রিউমার আমাকে নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ পায়। শুধু মা না, পরিবারের সবাই মিলে তা নিয়ে হাসাহাসি করে। কারণ, এমন সব বিষয় লেখা হয়, যার কোনো অস্তিত্বই নেই। এসব মনগড়া খবর পায় কোথায়, তা নিয়েই আমরা হাসি। পরিবারের থেকে বেশি আপনাকে আর কে চিনবে বলুন? তাঁরা জানেন তাঁদের ছেলের দৌড় কত দূর।
আমাকে প্রথম সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন মা। ছবির নাম ছিল ‘অন্তরে অন্তরে’। আমার প্রথম ছবি দেখেছিলেন ‘অনেক সাধের ময়না’। দেখে বলেছিলেন, ‘ভালো হচ্ছে।’ জানেন, মা-ই কিন্তু আমাকে স্ক্রিনে দেখে বলেন ফিট থাকতে। আমার তো শুটিং আর জিম ছাড়া প্রতিটা মুহূর্তই বাসায় কাটে। তাই ফ্রি সময় পুরোটাই মায়ের কাছেই থাকা হয়। মা তখন বলেন, অভিনয়ের পাশাপাশি ফিটও থাকতে হবে। তাঁর আরও কত টিপস। তিনি আমার সিনেমার পাক্বা সমালোচক। তাই কোনো শট খারাপ হলে টেনশনে থাকি কোনোভাবে মায়ের চোখে পড়লে তো বকা খেতে হবে।
সত্যি বলতে, আমার জীবনে খারাপ সময় তেমন একটা আসেনি। সৃষ্টিকর্তার আশীর্বাদে যখন যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। তবে অসুস্থ হলে মা অস্থির হয়ে যান। পুরোটা সময় সঙ্গে থাকেন। অনেক সময় সিনেমা মুক্তির পর মন খারাপ থাকে। মনে হয় এই দৃশ্যগুলো আরও ভালো করতে পারতাম। ইস! গল্পের মোড়টা এমন হলে আরও বেশি জমত। সেসব ভেবে মন খারাপ থাকে। তখন মা আমাকে সাহস দেন, ভরসা দেন। আমি বাইরে জীবনে যত বড় তারকাই হই, ঘরে ঢোকার সময় তারকা তকমাটা দরজার বাইরে রেখেই ঢুকি। আমি তাঁর সেই ছোট্ট খোকা হয়েই আজীবন তাঁর কোলে এমনিভাবে থাকতে চাই।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে