বাংলাদেশের ওয়েব সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘কলকাতা ডায়েরিজ’ নামক সিনেমাটি বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। গতকাল কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ওয়েব সিনেমায় অভিনয় করার বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা ছাড়াও এতে রয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিক। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ওয়েব সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। শ্রীলেখা ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
নির্মাতা রাশেদ রাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দার্জিলিংয়ে ভালোবাসা–এর পর শ্রীলেখা মিত্রের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। ৯০ মিনিটের ওয়েব সিনেমাটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র।’
গল্পে শ্রীলেখাকে অনামিকা সাহা চরিত্রে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমাটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।
‘কলকাতা ডায়েরিজ’ প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।
এর আগে, রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘দার্জিলিংয়ে ভালোবাসা’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে