
নাটক ছেড়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন আফরান নিশো। ইতিমধ্যে মুক্তি পেয়েছে অভিনেতার দুটি সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’। ঘোষণা এসেছে আগামী বছর ঈদুল ফিতরে নিশোর নতুন সিনেমার। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটির নাম ‘দম’। প্রথম দুই সিনেমার মতো এবারও নিশোকে দেখা যাবে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজিত সিনেমায়।
সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। দম সিনেমার পোস্টারে দেখা গিয়েছিল, চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মধ্যে গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটে উঠবে সিনেমায়।

দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল নির্মাতা রেদওয়ান রনির ফেসবুক পোস্টে দেখা গেল, কাজাখস্তানে চলছে সিনেমার লোকেশন রেকি। নির্মাতার সঙ্গে রয়েছেন দম সিনেমার অভিনেতা আফরান নিশো, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অন্য কুশলীরা।
ফেসবুকে রনির শেয়ার করা ছবি দেখে বোঝা যাচ্ছে, রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে হবে দম সিনেমার শুটিং। কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে, সেটা দেখতেই নির্মাতাদের সঙ্গে লোকেশনে গেছেন নিশো।
রনির শেয়ার করা ছবিতে দেখা যায়, মরুভূমির মধ্যে পাথরে হেলান দিয়ে বসে গভীর মনোযোগে চিত্রনাট্য পড়ছেন নিশো। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, নিশো চিত্রনাট্য পড়ছেন আর তাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভেড়ার দল। আরও এক ছবিতে একটি ব্রিজের পাশে টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করছেন নির্মাতা ও প্রযোজক।
দম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এই সিনেমায় নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।
সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জি ও বাংলাদেশের পূজা চেরির নাম শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করা হয়নি কারও নাম।
নির্মাতা রনি জানিয়েছেন, কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। অক্টোবরের শেষ দিকে দম সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে