গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে একটি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন। আজ সোমবার সকালেই গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর-১৩৮১।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গতকাল রোববার মধ্যরাত দুইটার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর আজ সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটিও তুলে ধরেন।
জিডির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’
কেন এমন হুমকি? এর পেছনে কোনো কারণ থাকতে পারে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’
কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে