জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা অ্যাভাটারের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। আজ প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
ফায়ার অ্যান্ড অ্যাশে ভারাংকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ চরিত্রে কণ্ঠ দিয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। জানা গেছে, ভারাং হলো অ্যাশ পিপল গোত্রের নেত্রী, আগ্নেয়গিরিতে যে গোত্রের বসবাস।
চরিত্রটি নিয়ে জেমস ক্যামেরন বলেন, ‘ভারাং এমন এক জাতির নেত্রী, যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। এ কারণে ভারাং অনেক কঠোর। নিজের জাতির জন্য ভারাং যেকোনো কিছু করতে পারে। এমনকি সে এমন সব কাজ করবে, যা আমাদের কাছে অনেক খারাপ মনে হবে।’
নির্মাতা জানান, নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ—এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন ফায়ার অ্যান্ড অ্যাশে। জেমস ক্যামেরন বলেন, ‘এতে আমরা সাদা-কালো সরলীকরণ করতে চাইনি। সব মানুষ খারাপ আর সব নাভি ভালো—এর বাইরেও গল্প বিকাশের চেষ্টা করেছি।’
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডিজনির নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস কার্যালয়ে সম্প্রতি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের প্রথম ট্রেলার উন্মোচন করা হয় সংবাদমাধ্যমের সামনে। তাতে ভারাংকে উত্তপ্ত, ধূসর জায়গা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। অ্যাভাটারের কেন্দ্রীয় চরিত্র জ্যাক ও নেতিরির মেয়ে কিরিকে জিম্মি করে রাখে সে। এ সময় তার কণ্ঠে শোনা যায় ‘তোমার দেবীর এখানে কোনো আধিপত্য নেই’ এমন সংলাপ। ভারাংয়ের এ সংলাপ থেকে ধারণা করা হচ্ছে, তার জাতি ভিন্ন কোনো দেবীর উপাসনা করে।
জানা গেছে, অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার এ সপ্তাহ থেকে দেখা যাবে সিনেমা হলে। ২৫ জুলাই মুক্তি পাবে মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। সিনেমাটির মাঝেই দেখা যাবে ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার। তবে অনলাইনে কবে মুক্তি পাবে ট্রেলারটি, তা এখনো জানা যায়নি।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটারের প্রথম কিস্তি। ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে সিনেমা দুটি। দুই পর্ব মিলে বিশ্বব্যাপী আয় করেছে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পর ২০২৯ ও ২০৩১ সালে আসবে অ্যাভাটারের আরও দুটি পর্ব।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে