কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।

অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।

অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে