শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আজ বুধবার ভারতের বেঙ্গালুরুতে কন্নড় সিনেমা ‘কেডি’র শুটিংয়ে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে বিস্ফোরণে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।
সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানায়, বেঙ্গালুরুর মাগাড়ি রোড এলাকায় ‘কেডি’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। সিনেমাটির ফাইট ডিরেক্টর রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন সঞ্জয় দত্ত।’
সঞ্জয় দত্ত আহত হওয়ার পরেই সিনেমাটির শুটিং বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি। তবে, সঞ্জয় দত্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।
এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপটার ১’ ও ‘কেজিএফ: চ্যাপটার ২ ’-এ অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ‘কেডি’ সিনেমাতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় সিনেমায় অভিনয় করছেন। আর সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এ ছাড়া এতে মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা।
১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে