কদিন আগেই ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন দেশটির পাঞ্জাবি লোকসংগীতের শিল্পী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার মেয়ে গ্লোরি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পরিবারের আর্থিক কষ্টের কথা। এবার প্রয়াত গায়কের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গায়কের পরিবারের কাছে ২৫ লাখ রুপি পাঠিয়েছেন অভিনেতা।
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে গ্লোরি বলেন, ‘এর অর্থ কী, তা ব্যাখ্যার জন্য আমার কাছে শব্দ নেই।’ যদিও অক্ষয় এটাকে সাহায্য বলতে রাজি হননি। অভিনেতার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসাবে বোনের পাশে দাঁড়ানো।’
গ্লোরি আরও জানিয়েছেন, এই টাকায় তাঁর সব সমস্যা না মিটলেও পরিবারের অনেক উপকারে আসবে। তিনি বলেন, ‘কিন্তু আমি কাজ চাই, তাই চাইছি। মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন এবং আশা করি আমাদের মতো শিল্পীরাও কাজ পাবে।’
অক্ষয় জানান, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। ব্যাপারটা দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তাঁর পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি ভাই হিসেবে তাঁর মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ান। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
করোনা মহামারির সময় ভারতের জনগণের জন্য নিজের ব্যাংক ব্যালেন্স উজাড় করে দিয়েছিলেন অক্ষয়, একাই ২৫ কোটি রুপি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তহবিলে। এর বাইরে ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট থেকে কুশীলব—সবার দিকেই সাহায্যের হাত বাড়ান তিনি।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৬ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে