নিজের বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। গত সোমবার মুম্বাইয়ে সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। অনুষ্ঠানে এসে তিনি জানান, এই মঞ্চে ফিরতে পেরে খুশি।
গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই তাঁর জটিল অস্ত্রোপচার হয়। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ছোট নবাবের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইফ। গত সোমবার সিনেমার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান তিনি। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ।
অনুষ্ঠানে সাইফ জানান, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এত দিনে তা পূরণ হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের প্রশংসাও করেন সাইফ। তবে টিজার প্রকাশ অনুষ্ঠানে সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতেই তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন অনেকে। সেখানে সাইফের সঙ্গে মাত্র দুজন বডিগার্ড ছিলেন। এত বড় হামলার পরেও কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অভিনেতা? প্রশ্ন তুলেছেন অনেকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে