বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। ২০৯ রানে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয় ভারত। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। তবে ভারতের এই হারে সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিরাট-পত্নী আনুশকা শর্মা। বিরাট কোহলির ব্যর্থতার জন্য তাঁর স্ত্রীকেই দায়ী করছেন নিন্দুকেরা। ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল বিরাটকে। এর পর খেলার নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হয়ে যায়।
মাঠে নেমে ক্রিকেট না খেলেও কেবল দর্শক হিসেবে মাঠে ছিলেন বলেই ব্যর্থতার দায়ভার এসে পড়েছে আনুশকার ওপরেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রল করা হচ্ছে তাঁকে।
স্বামী বিরাট কোহলির খেলা দেখতে, তাঁকে উৎসাহ দিতেই যুক্তরাজ্যে উড়ে গিয়েছিলেন আনুশকা। কিন্তু ভারত হারায় তাঁকে ‘অপয়া’ অপবাদও শুনতে হচ্ছে। তিনি মাঠে এলেই নাকি ভারত হারে—এমন কথাও বলেছেন নেটিজেনরা।
আনুশকাকে কটাক্ষ করে একজন মন্তব্য করেছেন, ‘আনুশকা যখন স্টেডিয়ামে থাকেন, ভারতের জেতার সম্ভাবনা তখন তো শূন্য!’ আর একজন মন্তব্য করেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হলো আনুশকা শর্মা।’ এক টুইটার ব্যবহারকারীর উপদেশ, ‘আনুশকার বাড়িতে থাকাই উচিত।’ আবার কেউ বলছেন, ‘যখন থেকে এই নারী ক্রিকেট দেখা শুরু করেছেন, ভারত আর আইসিসি টুর্নামেন্ট জেতেনি।’
অবশ্য এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার কোনো কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতার জন্য আনুশকাকে আক্রমণ করেছেন নেটিজেনরা।
বিরাট অবশ্য বরাবর পাশে থেকেছেন তাঁর স্ত্রীর। তাঁর দাবি, ‘পরিবারই আমার পৃথিবী। আনুশকা গ্যালারিতে থাকলে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। ভালো লাগে আমার।’
উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা-বিরাট। যদিও তাঁদের সম্পর্কের কথা দীর্ঘ দিন প্রকাশ্যে আনেননি তাঁরা। প্রথমে বন্ধুত্ব তৈরি হয় দু’জনের, সেখান থেকে প্রেম।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে