গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন, অভিনয়কে বিদায় বলেননি, বরং অনুষ্ঠানের শুটিং শেষে বাড়ি ফেরার প্রসঙ্গে এমন কথা লিখেছিলেন তিনি।
সম্প্রতি ‘কোন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিং চলাকালে এক প্রতিযোগী জানতে চান এই পোস্টের নেপথ্যের কথা। যাওয়ার সময় চলে এসেছে বলতে কী বোঝাতে চেয়েছেন অমিতাভ? প্রশ্ন শুনে অমিতাভ নীরব হয়ে যান। দর্শক আসনে থাকা এক ব্যক্তি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই স্টুডিওতে উপস্থিত সবাই একযোগে বলে ওঠেন, ‘আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।’
পরিস্থিতি স্বাভাবিক করতে সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘রিয়েলিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি পাওয়া যায় না। বাড়ি ফিরতে রাত ২টা বেজে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পথে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। ওই অবস্থাতেই সেদিন লিখেছিলাম, যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুম জড়ানো ক্লান্ত শরীরে পুরোটা আর লিখতে পারিনি। ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।’
অমিতাভের এমন ব্যাখ্যায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। উপস্থাপনার পাশাপাশি এখনো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। জানা গেছে, শিগগির তিনি শুরু করবেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের শুটিং। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেকেও অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে