দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে। আগাম টিকিট বুকিং তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘গদর ২’। তার মতে, বহু বছর সিঙ্গেল স্ক্রিনে এমন আগাম টিকিট বিক্রি চোখে পড়েনি।
চলতি সপ্তাহের শুরুতেই সিনেমার আগাম টিকিট বুকিং শুরু হয়। আর সেই কালেকশনের পরিমাণ অবাক করছে বলিউড বাণিজ্য বিশ্লেষকদের। শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’কে শুরুতেই এত দ্রুত ছাড়িয়ে গেল ‘গদর ২’।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক কতটা উদ্গ্রীব, তার আঁচ মিলছে ছবির অ্যাডভান্স টিকিট বুকিংয়ে নজর রাখলে। বলিউডের আরেক বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্সগুলোতে ইতিমধ্যেই ‘গদর ২’-এর প্রথম দিনের ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি হয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিভিআর (৪৫,২০০), এরপর রয়েছে আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)।’ এই হিসাব যদিও শুধু ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।
প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে
কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
২১ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১ দিন আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
১ দিন আগে