ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করে রানী মুখার্জি মনে করেন, এখনো অনেক পথচলা বাকি তাঁর। শেখা বাকি অনেক কিছুই। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে ১৯৯৬ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রানী। মেয়ে আদিরার জন্মের পর বিরতি নিয়েছিলেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে ফেরেন ২০১৮ সালে।
রানী জানিয়েছেন, এখনো নতুন ধরনের কাজ করার প্রেরণা তিনি ভক্তদের কাছ থেকেই পান। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রানী বলেন, ‘এত বছরে আমার পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো, শেখা থামালে চলবে না। বিবাহিত ও এক সন্তানের মা হয়ে যাওয়া নায়িকাকে আমাদের সমাজে এখনো সহজে মেনে নেওয়া হয় না। কিন্তু এত বছর পরেও যে আমি ছবি করতে পারছি, তার জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ। আর এমন ছবিই করছি, যেগুলো প্রাসঙ্গিক।’
‘মর্দানি’ সিরিজ়ের সাফল্যের পরে যশ রাজ ফিল্মসের ব্যানারে রানীর পরবর্তী ছবি ‘বান্টি অওর বাবলি ২’। বাবলি ওরফে রানী মুখার্জি একই আছেন, বদলে গেছে বান্টি। সিক্যুয়ালে অভিষেক বচ্চনের জায়গায় দেখা যাবে সাইফ আলি খানকে। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন সাইফ-রানী। সাইফ-রানীর কমেডি এর আগেও দেখেছেন দর্শক। পছন্দও করেছেন এই জুটিকে। আগামী ১৯ নভেম্বর ছবির নতুন সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী রানী জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রের নাম ভিম্মি ওরফে বাবলি। মানুষকে প্রতারণার কাজ ছেড়ে এখন সে ফ্যাশন ডিজাইনার। নায়িকার কথায়, তাঁর চরিত্রটি সব সময়েই ‘সেন্টার অব অ্যাট্রাকশন’ হতে চায়। অর্থাৎ সবাই সব সময় তাকেই নজরে রাখবে, এমনটাই ইচ্ছা তার। সেভাবেই ফ্যাশন ডিজাইনার চরিত্রটি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেত্রী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে