সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। তবে শিল্পা ভক্তদের নজর কাড়েন ফ্যাশন ও ফিটনেস সচেতনতায়।
গতকাল বিকেলে শিল্পা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) ভক্তদের সঙ্গে নতুন কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনহীন ছবিগুলো পোস্ট করে শিল্পা তাঁর ভক্তদের ক্যাপশন দিতে বলেন।
ভক্তদের কেউ কেউ শিল্পাকে আখ্যায়িত করেছেন সৌন্দর্যের দেবী হিসেবে, আবার কেউ কেউ ভালোবাসার ইমুজি জুড়ে দিয়ে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
পরিস্থিতি যা-ই হোক, ব্যায়াম ছাড়া শিল্পা যেন থাকতে পারেন না। নিজের বাগান বা জিমে ব্যায়াম চর্চার ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন তিনি।
কিছুদিন পরেই মুক্তি পাবে শিল্পা শেঠী অভিনীত সিনেমা ‘সুখী’। গতকাল মঙ্গলবার সিনেমাটির প্রচারে দেখা গেছে তাঁকে।
ওদিকে রোহিত শেঠী পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমা দিয়ে ওটিটিতে পা রাখছেন শিল্পা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে