ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘ইমার্জেন্সি’ শিরোনামের সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেত্রী।
নতুন একটি পোস্টার শেয়ার করে কঙ্গনা রনৌত লিখেছেন, ‘ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ‘‘ইমার্জেন্সি’’।’
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।
গত বছরে মুক্তি পেয়েছিল ইমার্জেন্সির টিজার। সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপভাবে প্রদর্শন করা হবে। কারণ কঙ্গনা মোদির পদ্ম শিবিরের কত বড় সমর্থক, তা সবারই জানা।
এদিকে গত কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে