
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে রক্ত বের হচ্ছে। গায়ে সৈনিকের পোশাক। কয়েক দিন আগে এমন লুকে চমকে দিয়েছিলেন সালমান খান। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এ একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’-এ সালমান অভিনয় করবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে। এ সিনেমার জন্য আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন সালমান। চলছে কড়া প্রস্তুতি। নিয়ম করে দুই বেলা জিম করছেন। বাদ দিয়েছেন মদ্যপানও।
জানা গেছে, এ মাস থেকে রিয়েল লোকেশনে শুরু হবে শুটিং। কয়েক ভাগে শুটিং চলবে নভেম্বর পর্যন্ত। যেহেতু লাদাখের রুক্ষ পার্বত্য অঞ্চলে লম্বা শিডিউলে শুটিং করতে হবে, তাই অতিরিক্ত ফিটনেস প্রয়োজন। সে জন্যই ব্যক্তিগত ট্রেনার নিয়োগ করে জিমে দুই বেলা ঘাম ঝরাচ্ছেন সালমান। উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলানোর জন্য জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন।

এ ছাড়া খাদ্যাভ্যাসেও বদল এনেছেন সালমান। মদ্যপান, ফাস্ট ফুড, এমনকি সফট ড্রিংকসও ত্যাগ করেছেন। মেনুতে যোগ হয়েছে হালকা খাবার। সৈনিকের মতোই ডায়েট মেনে চলছেন।

ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে চিত্রাঙ্গদার একটি ছবি শেয়ার করে তাঁকে ব্যাটল অব গালওয়ান টিমে স্বাগত জানানো হয়েছে। পোস্টটি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘এই সিনেমায় আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এই টিমের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
ব্যাটল অব গালওয়ানের পরিচালক অপূর্ব লাখিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘বব বিশ্বাস’-এর মতো সিনেমায় চিত্রাঙ্গদার দুর্দান্ত অভিনয় দেখেছেন। পরিচালকের আশা, ব্যাটল অব গালওয়ান সিনেমায়ও চিত্রাঙ্গদা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলবেন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে