
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ বিভিন্ন ইস্যুতে বেশ সরব। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বিতর্কিত মন্তব্যেও তিনি বেশ পটু। এবার নিজের পাওয়া অ্যাওয়ার্ড সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। সেখানেই অভিনেতা জানিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে তিনি নিজের বাড়ির বাথরুমের হ্যান্ডেল তৈরি করিয়েছেন।
অভিনয়জীবনে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন নাসিরুদ্দিন শাহ। ‘পার’, ‘স্পর্শ’, ‘ইকবাল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। আবার ‘আক্রোশ’, ‘চক্র’, ‘মাসুম’-এর মতো সিনেমার জন্যও তিনি পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। তবে নাসিরুদ্দিনের কাছে এই অ্যাওয়ার্ডগুলোর বিশেষ কোনো মূল্য নেই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘কোনো অভিনেতা যখন কোনো চরিত্রে নিজেকে সঁপে দেয় সে আমার মতে ভালো অভিনেতা। এবার আপনি যদি অনেক অভিনেতার মধ্যে থেকে একজনকে সেরা হিসেবে বেছে নেন, তাহলে তা কেমন করে ন্যায়সংগত হয়? আমি এই সমস্ত অ্যাওয়ার্ডে মোটেও গর্বিত নই।’
অভিনেতা আরও বলেন, ‘আমি শেষ দু-দুটি অ্যাওয়ার্ড নিতেও যাইনি। তাই যখন ফার্ম হাউস তৈরি করলাম, এগুলোকে সেখানে এভাবে রাখব বলে ঠিক করলাম। কাউকে যদি বাথরুমে যেতে হয়, তাহলে তারা ফিল্মফেয়ার দিয়ে তৈরি দু-দুটি হ্যান্ডেল সেখানে পাবে।’
নাসিরুদ্দিন শাহকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘তাজ: রেইন অফ রিভেঞ্জ’-এর দ্বিতীয় সিজনে। এতে আরও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি, রাহুল বোস, সন্ধ্যা মৃদুল এবং জরিনা ওয়াহাব। এটি গত ১২ মে জি-ফাইভে প্রিমিয়ার হয়েছিল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে