রাজেশ কুমার টিভি সিরিয়ালে অভিনয় করছেন ১৯৯৯ সাল থেকে। ‘বা বহু অউর বেবি’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’সহ অনেক আলোচিত সিরিয়াল দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে অভিনয় ছেড়ে কৃষিতে মন দেন। তবে তাতে সাফল্য পাননি। ২ কোটি রুপির বেশি ঋণে ডুবে গিয়েছিলেন। অনেক কষ্টের দিন পেরিয়ে সম্প্রতি ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আবারও সাফল্যের দেখা পেয়েছেন রাজেশ কুমার।
মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’য় অভিনয় করেছেন দুই নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। ১৮ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি ঝড় তুলেছে ভারতের বক্স অফিসে। এরইমধ্যে বিশ্বজুড়ে ৪৬০ কোটি রুপির বেশি আয় করেছে।
তবে শুধু আহান পাণ্ডে ও অনীত পাড্ডা নয়, সাইয়ারা সিনেমা দিয়ে রাজেশ কুমারও অনেকদিন পর পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন। ব্যবসায়িক ক্ষতি, মানসিক চাপ সব মিলিয়ে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন রাজেশ, তা থেকে তাঁর মুক্তি মিলল এ সিনেমার সাফল্যের কারণে।
রাজেশ কুমার জানান, সিরিয়ালে একই রকম চরিত্র করতে করতে বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই ২০১৭ সালে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি চলে যান। ২০ একর জমি লিজ নিয়ে শুরু করেন কৃষি খামার। রাজেশ বলেন, ‘পাঁচ বছর আমি কৃষিতে প্রচুর শ্রম দিয়েছি। অনেক বাধা এসেছে। সে সব থেকে অনেক কিছু শিখেছি। যেহেতু অভিজ্ঞতা ও জ্ঞান তেমন ছিল না, তাই ক্ষতির মুখেও পড়েছি।’
রাজেশ জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর লাগানো প্রায় ১৫ হাজার চারা নষ্ট হয়ে যায়। এতে তিনি মারাত্মক ক্ষতির মুখে পড়েন। রাজেশ বলেন, ‘ওই এলাকায় ৩০ বছরে কখনো বন্যা হয়নি। যে বছর আমি কৃষিকাজ শুরু করলাম, ওই বছরই বন্যা হলো। ক্ষেত ডুবে গেল। চারা নষ্ট হলো।’

রাজেশ কুমারের সমস্যা এখানেই শেষ হয়নি। করোনার সময় তাঁর দ্বিতীয় বারের চাষের উদ্যোগও ব্যর্থ হয়। তত দিনে তার সমস্ত সঞ্চয় প্রায় শেষ। ২ কোটি রুপির বেশি দেনার দায় তখন তাঁর কাঁধে। মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন রাজেশ। অভিনেতা বলেন, ‘করোনা শেষ হতে হতে আমি প্রায় দেউলিয়া হয়ে যাই। পরিবারের খরচ যোগানোর মতো অর্থও আমার কাছে ছিল না।’
বাধ্য হয়ে আবারও অভিনয়ে ফেরার চেষ্টা করেন রাজেশ কুমার। বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া শুরু করেন। কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে ফেরার সুযোগ পাচ্ছিলেন না। রাজেশ নিজের ওজন বাড়ান, চুল কামিয়ে ফেলেন। লুক চেঞ্জ করার পর চারটি সিনেমায় চূড়ান্ত হন তিনি— ‘হাড্ডি’, ‘তেরি বাতোমে ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’, ‘রাউতু কা রাজ’ ও ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’। এরপর আসে ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ ও ‘ইয়ে মেরি ফ্যামিলি’।
ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আবারও শক্ত হচ্ছিল রাজেশের অবস্থান। তবে তাঁর সাফল্যের পালে জোর হাওয়া দিল সম্প্রতি মুক্তি পাওয়া সাইয়ারা। এতে অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রাজেশ। সাইয়ারার মাধ্যমে যেন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো তাঁর।
অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের ২৫-২৬ বছর পর আমি এই প্রথমবার কোনো ব্লকবাস্টার সিনেমার অংশ হতে পারলাম। সাইয়ারা যে এত সাফল্য পাবে, সে ধারণা ছিল না। তবে আমরা চেয়েছিলাম, সিনেমাটি সবার কাছে পৌঁছাক। প্রত্যেক অভিনেতা চান, এমন কিছু ঘটুক। যেমনটা ঘটেছিল শোলের ক্ষেত্রে। ওই সিনেমার প্রত্যেক ছোটখাটো চরিত্রও দর্শকের চেনা। সাইয়ার আমার জন্য শোলের চেয়ে কম কিছু নয়।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে