গত বছর থেকেই ব্যক্তিজীবন নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় গত বছর গ্রেপ্তার হন তাঁর প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে তাঁর। প্রেমিক সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আছেন দিল্লির মান্ডোলি জেলে।
ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে থাকলেও অভিনয়ে অনেকটা নিয়মিত জ্যাকুলিন। এ বছর তিনি ব্যস্ত আছেন ‘ক্রাক, ও ‘ফাতেহ’ সিনেমার শুটিংয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মীতই ফ্যাশনেবল লুকে দেখা যায় জ্যাকুলিন ফার্নান্দেজকে।
সুকেশের সঙ্গে আর্থিক জালিয়াতির মামলায় গত বছরজুড়েই আদালতে দৌড়ঝাঁপ করতে হয়েছে জ্যাকুলিনকে। এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও।
সম্প্রতি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে সুকেশ বলেন, ‘আমি আর জ্যাকুলিন গভীর সম্পর্কে ছিলাম। তাই নোরাকে সব সময়ই এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু ও আমাকে বারবার ফোন করে বিরক্ত করত। বিভিন্ন ধরনের সাহায্যও চাইত আমার কাছে।’
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ যেখানে এই মামলা থেকে নিষ্কৃতি পেতে চাইছেন, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে পরিস্থিতি আরও জটিল করে যাচ্ছেন সুকেশ।
জ্যাকুলিন ফার্নান্দেজ মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জেতেন। ২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন।


দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে