বলিউডে ‘অ্যাকশন কমেডি’ হিরো অক্ষয় কুমার। সমকালীন নায়কদের মধ্যে নিজেকে বিভিন্ন অ্যাকশন দৃশ্যে এখনো মারদাঙ্গা কাজ করেন, স্টান্টেও মাহীর। সম্প্রতি সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘হাউসফুল ৫’ সিনেমার সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। সেখানেই স্টান্ট করতে গিয়ে আচমকা কিছু একটি অক্ষয়ের চোখে ঢুকে যায়। পরে দ্রুত চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে। তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে এদিন বাকি তারকারা শুটিং চালিয়ে গেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চোখে গুরুতর আঘাত পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার। কারণ আর কয়েক দিনের কাজ বাকি। তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না অভিনেতা।
‘হাউসফুল ৫’ সিনেমার স্টার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন—অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, নার্গিক ফাখরি, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া, জনি লিভার, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিংসহ আরও অনেকে।
২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা ‘হাউসফুল ৫’ সিনেমার। তবে অক্ষয়ের সুস্থতার ওপর শুটিং শেষ হওয়াটা অনেকটাই নির্ভর করছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে