অ্যাকশন ঘরানার সিনেমায় বলিউড অভিনেতাদের মধ্যে প্রথম দিকেই নাম আসবে অজয় দেবগনের। অ্যাকশন দৃশ্যে অভিনেতারা বডি ডাবল ব্যবহার করলেও অজয় বেশির ভাগ দৃশ্য নিজেই করতে পছন্দ করেন। আর সেটা করতে গিয়ে বেশ কয়েকবার আহত হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে অভিনেতার পুনরায় আঘাত পাওয়ার খবর। ‘সিংহাম ৩’-এর শুটিংয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা।
শুটিংয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জুম জানিয়েছে, অজয় দেবগন আহত হওয়ায় আটকে গেছে ‘সিংহাম ৩’-এর শুটিং। অভিনেতা এখনো সুস্থ হয়ে ওঠেননি। এক সপ্তাহ আগে শুট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি।’
আরেকটি সূত্র টাইমস নাওকে জানিয়েছে, ২০২৪-এর শুরুর দিকে হায়দরাবাদে পুনরায় শুটিং শুরু হবে। মুম্বাই শুট, যেটা এই মাসে অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল, সেটা এবার হায়দরাবাদের শিডিউলের পরই হবে।
প্রসঙ্গত, রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম’ সিনেমায় একাধিক বলিউড তারকা অভিনয় করেছেন। অজয় দেবগন ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, শ্বেতা তিওয়ারি প্রমুখকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে