গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওল আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর ২’। দীর্ঘ ২২ বছর পর পর্দায় ‘তারা সিং’ হয়ে ফিরছেন সানি দেওল। মুক্তির আগেই ভারতে সিনেমাটি ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছিল।
সিঙ্গেল স্ক্রিনে শাহরুখের ‘পাঠান’-এর আগাম বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে যায় ‘গদর ২ ’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটির আয় প্রমাণ দিল কেন সিনেমাটিকে নিয়ে এই উন্মাদনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিনে গতকাল শুক্রবার ভারতে ৪০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৬০.৮১ শতাংশ দখলে ছিল এই সিনেমার। বলিউড বাণিজ্য বিশ্লেষকদের মতে সিনেমাটির আয় প্রথম সপ্তাহান্তে শতকোটি রুপি অতিক্রম করবে।
সিনেমাটি পর্দায় দেখতে দর্শক বেশ উদ্গ্রীব, তার আঁচ মিলেছিল এর অ্যাডভান্স টিকিট বুকিংয়ে। ‘গদর ২’ মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিনে ১ লাখ ৫ হাজার ৩০০টি টিকিট বিক্রি করে। যার মধ্যে পিভিআর (৪৫,২০০), আইনক্স (৩৬,১০০) ও সিনেপলিস (২৪,০০০)– এর বেশি টিকিট বিক্রি করে শুধু প্রথম দিনেই।’
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সানি দেওল ও আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন–উৎকর্ষ শার্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা প্রমুখ।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে
কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
২১ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১ দিন আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
১ দিন আগে