নতুন বছরের শুরুতে হরর কমেডি ঘরানার দর্শকদের জন্য সুখবর। আসছে ‘স্ত্রী ৩’। গেল বছর মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ৫০ কোটি টাকার বাজেটের সিনেমা ব্যবসা করেছে ৫০০ কোটি টাকা। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে।
২০২৫ সালের দ্বিতীয় দিনেই সিনেমার ঘোষণা দিয়ে চমক দেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই সিনেমায় এবার কোন ভূতের গল্প দেখানো হবে তা শুধু সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে, ‘স্ত্রী ২’তে অক্ষয় কুমারের যে অবতার দেখা গিয়েছিল, এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে সেই গল্পই দেখাবে ম্যাডক ফিল্মস। তবে কবে মুক্তি পাবে সিনেমাটি?

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কি না, তা নিশ্চিত নয়। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ সিনেমা রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে